শরীয়তপুর সদর পৌরসভার শরীয়তপুর-ঢাকা মহাসড়কে দলিল উদ্দিন খান (৮৫) নামে এক পথচারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন পৌরসভার ধানুকা নামক স্থানে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটি নিয়ে পালিয়েছে চালক।
নিহত পরিবার জানায়, রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হয় দলিল উদ্দিন।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসাইরহাট থেকে বাসটি শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিল।
পথে পৌরসভার ধানুকা নামক স্থানে পৌঁছলে বাসটি পেছন থেকে দলিল উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এএস





