নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় ভূ-গর্ভস্থ গ্যাসলাইন বিস্ফোরণে প্রায় আধা কিলোমিটার পিচঢালা সড়ক দেবে গেছে। বুধবার সন্ধ্যায় এই বিস্ফোরণে কেউ হতাহত না হলেও বৃহস্পতিবার সকাল থেকে সাগরিকা এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে সড়ক মেরামতকাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনায় সাগরিকার মোড় থেকে হক্কানী মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দেবে যায়।
ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিস্ফোরণস্থলে কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা।
এমকে





