ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে বিজয় শোভাযাত্রা করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার সর্বস্তরের কয়েক শতাধিক জনগণ।
সোমবার বিকেলে এলেঙ্গা সাধারণ পাঠাগারের উদ্যোগে শোভাযাত্রাটি উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।
শোভাযাত্রাটি এলেঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলেঙ্গা শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজে এসে শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলেঙ্গা শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.বেলায়েত হোসেন, এলেঙ্গা বি.এম কলেজের প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, সাবেক সভাপতি সুমন ঘোষ,সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন,প্রচার সম্পাদক মো.ফারুক খান প্রমূখ।
এসএইচ





