নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার কেন্দুয়া ও নগড় রিশিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কেন্দুয়া এলাকার সিরাজ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম আন্না (৪৮) ও নগড় রিশিপাড়া এলাকার গবিন্দ্র চন্দ্র দাসের ছেলে গনি চন্দ্র দাস (২৪)।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ভোরে কেন্দুয়া এলাকা থেকে ৭০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজাসহ আনোয়ার বেগম আন্নাকে ও নগড় রিশিপাড়া এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ গনি চন্দ্র দাসকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





