যশোর কেন্দ্রীয় কারাগারেএক হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতির নাম বাবু খান (৩০) বলে জানা যায়।

শনিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু খান একটি মাদক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে বাবু খানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ঢাকা,৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ