হবিগঞ্জের নয় থানা বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২১ জন ও নিয়মিত মামলার ১২ জন আসামি রয়েছে।

কেএইচ