রাজধানীর বংশালে দুর্বৃত্তদের বোমার আঘাতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন দু'জন। শনিবার দিবাগত রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে নর্থ-সাউথ রোডের ছুরিটোলা এলাকার ওভার ব্রীজের নিচে।

আহতরা হলেন- পুলিশ কনসটেবল আবদুস সালাম (২৮) ও রিকশাচালক মোতালেব (২৮)। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১ টায় ছুরিটোলা এলাকায় ৬/৭ জন পুলিশ টহল দিচ্ছিলেন। এমন সময় দুর্বৃত্তরা পুলিশের উপর পর পর চারটি ককটেল নিক্ষেপ করেন। এতে গুরুতর আহত হন ১জন পুলিশ সদস্য।

এঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার ডিউটি অফিসার বলেন, ডিউটিতে আসা এ পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ