পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আনিসুর রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার ভোরে যশোরের শার্শা উপজেলার বসতপুরে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুরের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া গ্রামে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, আনিসুরকে শুক্রবার ঢাকা মহানগর এলাকা থেকে পুলিশ আটক করে।
এরপর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ভোরে শার্শা থানা এবং গোয়েন্দা পুলিশ আনিসুরকে নিয়ে শার্শার বসতপুরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ও বোমার বিস্ফোরণ ঘটায়।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে বন্দুকযুদ্ধে আনিসুর মারা যান। এ সময় পুলিশ কনস্টেবল মিঠু ও নুরুল ইসলাম আহত হন। পুলিশ আনিসুরের লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আনিসুরের বিরুদ্ধে সাতক্ষীরা ও শার্শা থানায় হত্যা, বিস্ফোরক আইনেসহ ১১টি মামলা রয়েছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ