রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী রুবেল (১৯) নিহত হয়েছেন। এ সময় কাজল (১৮) নামে আরেকজন আহত হন। তারা মনিপুরের মোল্লাপাড়ায় থাকেন।
আহত কাজল জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় অটোরিকশায় করে পল্লবী যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় তারা আহত হন। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় রুবেল মারা যান।
ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]