২০ দলীয় জোটের অবরোধের সমর্থনে পাবনায় মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলা বিএনপির উদ্যোগে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ব্র্যাক মোড় নামক স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ আসার আগেই সেখান থেকে সরে যায় বিক্ষোভকারী নেতা-কর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, সড়ক অবরোধ করে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। পুলিশ যাওয়ার আগেই পালিয়ে গেছে বিক্ষোভকারীরা। তবে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থায় আছে।
ইআর





