মোটরসাইকেলে করে বাচ্চাকে কোচিংয়ে দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রুমা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলে কাপড় বেঁধে তিনি রাস্তায় পড়ে যান। এ সময়ই ঘটে দূর্ঘটনা।

শুক্রবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা খাতুন সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার গোলাম রসুলের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুমা খাতুন তার বাচ্চাকে নিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলযোগে কোচিংয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে পৌঁছুলে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলে কাপড় বেঁধে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইআর