ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কালীনগরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এস আলম পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। সকালের কুয়াশার মধ্যে কালীনগর এলাকায় পৌছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক বাসযাত্রীর পরিচয় জানা গেছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫)।

এআর