সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদু কাটা নদীতে কয়লা উত্তোলনের সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় দিকে যাদু কাটা নদীর শিমুল বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাইনগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন (৩০), দুবানঘাট গ্রামের আব্দুল হাসিমের ছেলে রাজ্জাক (৪০) ও সাদেরখলা গ্রামের বারিক মিয়ার ছেলে আল আমিন (১৪)।

তাহিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল্লাহ নিশ্চিত করে জানান, বিকালে ওই তিন শ্রমিক যাদু কাটা নদী থেকে কয়লা উত্তোলন করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কেএইচ