রাজধানীতে এক হাজার বোতল ফেন্সিডিল ও একটি ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর জয়দেবপুর থানা এলাকা থেকে র্যাব-৪ তাদেরকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব হেড কোয়ার্টারের উপপরিচালক (গণমাধ্যম) রোম্মান মাহমুদ।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বিকাল ৩টায় র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
জেইউ/ এআর





