বিএনপি’র নেতৃত্বে ২০ দলীয় জোটের অবরোধ সমর্থনে রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এসময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ এবং বেশকিছু লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মো. রেজাউল হক রিয়াজের নেতৃত্বে তারা এ মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শিবির বিক্ষোভ মিছিল শেষে ককটেল বিস্ফোরণ এবং লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর চালায়। পরে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যান।

কেএইচ/ইআর