পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় রেজিয়া খাতুন (৪৪) নামে এক নারী পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার সাড়ে নয়মাইল নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওই পাথর শ্রমিকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুরীদুয়ার গ্রামে। তিনি ওই গ্রামের হাকিম উদ্দিনের স্ত্রী।

রাস্তা পেরিয়ে বাড়ি ফেরার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মোমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এআই