আশুলিয়ায় বাসের ধাক্কায় আহত আবুল হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর ধানমন্ডির পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বৃহম্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আবুল হোসেনের বাড়ি আশুলিয়ার তৈয়বপুর গ্রামে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে আবুল হোসেন কাজ শেষ করে আশুলিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের জিরাবো বাসস্ট্যান্ডে পৌঁছলে পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান আবুল হোসেন।

কেএইচ