অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দল আহুত হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান-নিউমার্কেট থানা।
জামায়াতে ইসলামী কলাবাগান থানা সেক্রেটারির নেতৃত্বে সকাল ৭টায় মিছিলটি ধানমন্ডির সেন্ট্রাল রোড হতে শুরু হয়ে হাতিরপুল মোড়ে শেষ হয়।
অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিবির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসিফ জাকারিয়া সৌরভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি আব্দুস শহীদ এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ইআর





