বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোসিত কর্মসূচীর অংশ হিসেবে নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী।
এতে নেতৃত্ব দেন মহানগরী আমীর অধ্যাক্ষ এস এম সানাউল্লাহ। আরো উপস্থিত ছিলেন মহানগর শিবির সভাপতি ফুয়াদ হাসান, অফিস সম্পাদক হাসনাইন আহমেদ, কলেজ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা: আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল হয়। রোববার সকালে নগরীর শামসুর রহমান রোডে এ মিছিল বের করা হয়। মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাস্টার শফিকুল আলমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ওয়ালিউল্লাহ, হুমায়ুন কবীর, তারিকুর রহমান, আক্তারুজ্জামান, আরাফাত হোসেন প্রমুখ।
রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। আসম মামুন শাহীনের নেতৃত্বে মিছিলে নগরীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর/জেআই





