চট্টগ্রামের সাতকানিয়া  ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান  ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, ২৮ জনের মধ্যে সাতকানিয়া থানা এলাকা থেকে ২০ জন ও লোহাগাড়া এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস