ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সামনে অবৈধ ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার দুপুর দেড়টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মন্ডলের নেতৃত্বে ব্যাংকের সামনের ফুটপাত ও সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে দোকান বসাতে সুযোগ করে দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর ও হাসান নামে বাংলাদেশ ব্যাংকের দুই সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মন্ডল জানান, সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যাংকের নিরাপত্তার স্বার্থে এ উচ্ছেদ অভিযান করা হয়।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই