চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মালবোঝাই ২ টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কানসাট পেট্রোল পাম্পের সামনে এবং মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সোনামসজিদ থেকে বিভিন্ন গন্তব্যে ৪১টি পণ্যবাহী ট্রাক যাচ্ছিলো। পথে মুসলিমপুর এলাকায় একটি পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে আটকে যায়। পরে, দুর্বৃত্তরা ওই ট্রাকটিতে আগুন দেয়।
অন্যদিকে, একই দিক থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাক কানসাট পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি এম এম মঈনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এমআর





