নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবাব রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে নড়াইল সদর থানায় আটজন, লোহাগড়ায় চারজন, কালিয়ায় চারজন ও নড়াগাতি থানায় তিনজনকে আটক করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেছেন।

কেএইচ