গাজীপুরে রিভলবার-গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (০৬ জানুয়ারি) ভোরে শ্রীপুর উপজেলার নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার শফি উদ্দিনের ছেলে আল ইমরান (২৫), কক্সবাজার সদর থানার পেশকারপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পী (২৯) ও গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার মো. সেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)।

গাজীপুর র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে হাজী সিরাজ মুন্সির ভাড়া বাড়ি থেকে আল ইমরান, সাইদুল ইসলাম বাপ্পী ও শান্তা ইসলাম সাথীকে আটক করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায় উদ্ধার রিভলবার চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে আসছিল।

এমবি