সৌদি আরবের রিয়াদে আগুনে দগ্ধ হয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত দুই বাংলাদেশি হলেন রবিউল ইসলাম (৩৩) ও ইকবাল হোসেন (৩২)। তারা দুজনই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা একটি ফোম ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। তাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তাদের পরিবার চাইলে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
অগ্নিকাণ্ডের সময় তারা রুমে ঘুমাচ্ছিলেন বলে জানায় স্থানীয়রা।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





