সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা মোড়ে ট্রাকের ধাক্কায় মহাদেব ঘোষ ও কেনারাম ঘোষ নামে দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব এ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রঞ্জন কুমার ঘোষের ছেলে ও কেনারাম একই এলাকার হরিপদ ঘোষের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, মহাদেব ও কেনারাম সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। পথে কালিগঞ্জগামী একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহাদেব মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন কেনারাম। এ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





