নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গোপন আস্তানায় ফের উদ্ধার অভিযানে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে আহত চট্টগ্রামের সামরিক শাখার প্রধান জাবেদ মারা গেছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর সোয়া ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আবু হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে আরও একটি গ্রেনেড রয়েছে জাবেদের দেওয়া এমন তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর রাতে নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর লালমিয়া কন্ট্রাকটর সড়কের হাজী নুর আহমদ টাওয়ারের নিচতলায় পুলিশ ফের অভিযান চালালে গ্রেনেড বিস্ফোরণে জাবেদ এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস ও কনস্টেবল ফয়সাল আহত হন।
পরে তাদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।
এমকে





