রাজশাহীতে হাসিবুল নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৫। রোবাবর রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারের মীর্জাপুর এলাকা থেকে সাদা পোষাকধারী র্যাবের সদস্যরা তাকে আটক করে।
হাসিবুল মির্জাপুর এলাকার লালবরের ছেলে এবং নগরীর র্কোট মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে মির্জাপুর এলাকার শিবির সভাপতি বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-৫ এর মিডিয়ার দায়িত্বে থাকা এ এসপি রেজা জানান, গ্রেফতারকৃত শিবির নেতার বিরুদ্ধে মতিহার থানায় ৯টি ওয়ারেন্ট মামলা রয়েছে। একাধিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রাজশাহী ৩০ নং ওয়ার্ডের যুবলীগ নেতা ইয়ামিন ও ছাত্রলীগ কর্মী ঈসার ওপর হামলার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে এই শিবির নেতাকে আসামী করে মামলা করে। সেই মামলার আসামী হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ইআর





