রাজধানীর কলাবাগানে একটি বাসায় বিস্ফোরণে ভাই-বোনসহ তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সাদেকুর নাহার (২৭), ছোট ভাই দেলোয়ার হোসেন (২৬) ও তাদের মামা ফজলুর রহমান (৪৫)।
ফজলুর রহমান জানান, সকালে রুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর বিদ্যুতের তার থেকে আগুন লাগে। এতে তিনিসহ তার ভাগ্নে-ভাগ্নি দগ্ধ হন।
পরে প্রতীবেশিরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
সাদেকুর নাহার নেত্রকোনা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী। দেলোয়ার হোসেন মিরপুর বাঙলা কলেজে মাস্টার্সে পড়ছেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা। কলাবাগানের ওই বাসায় ভাড়া থাকেন।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে সাদেকুর রহমানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
তার অবস্থা আশঙ্কাজনক। দেলোয়ারের ৪ শতাংশ ফজলুর রহমানের শরীরের ২৬ শতাংশ পুড়ে গেছে।
এমকে





