রাজধানীর আদাবরে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে বিউটি (২০) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে আদাবরের রিং রোডস্থ অনন্যা আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হোটেলটির রেজিস্ট্রার খাতা থেকে জানা যায়, নিহত বিউটি বাগেরহাট জেলার মনির হোসেনের স্ত্রী।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, শনিবার সংন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন বিউটি ও মনির। পরে সংবাদ পেয়ে রাত ৩ টার দিকে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়।
বিউটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকেই মনির নিখোঁজ বলেও জানান তিনি।
এমআর





