হাজীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় পলাতক আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক রাসেলকে তল্লাশি করে দুইটি ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা পায় পুলিশ। ওইসময় পুলিশ টোরাগড় এলাকার কাজী বাড়ির শাহাদাত নামের আরেক যুবককে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাসেল কংগাইশ গ্রামের আবদুল মান্নান ওরফে মনুর ছেলে। রাতেই আটক করা দু’জনকে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। রাসেলকে ৬ মাস ও শাহাদাতকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুর রহমান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই