রাজধানীর উত্তরা পশ্চিম থানার নর্থ টাওয়ার এলাকায় ঢাকা ওয়াসার পানিবাহী লরির ধাক্কায় দেওয়ান আলী আকবর (৫৫) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

শুক্রবাররাতে ওই এলাকার নর্থ টাওয়ারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী ছিলেন বলে জানায় পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ