সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আফরোজা (৩৫) নামে আরও এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আফরোজা নামে ওই পোশাক শ্রমিক বেরন এলাকায় ভাড়া থাকতেন। তিনি লালমনিরহাটের কুলাইহাট গ্রামের মোতালেব আলীর মেয়ে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, সন্ধ্যার পর থেকে আফরোজার ঘর বন্ধ ছিলো। পরে দরজা ভেঙে দেখা যায় আফরোজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এমবি