সকাল থেকেই কুষ্টিয়া শহর এবং শহরতলী সর্বত্র আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দখলে নিয়েছে।

পুলিশি সহযোগিতায় শহরের মোড়ে মোড়ে লাঠি এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটছে। ভোর থেকে শহরের সাদ্দাম বাজার এলাকায় যুবলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সকাল সাতটায় স্থানীয় ইউপির রাজা মেম্বারের নেতৃত্বে সর্ব প্রথম মোটর সাইকেল সহকারে লাঠি মিছিল বের হয়।

এর পর সাড়ে সাতটার দিকে সাদ্দাম বাজার থেকে যুবলীগের সদর আহবায়ক আবু তৈয়ব বাদশার নেতৃত্বে লাঠি মিছিল এবং শহরের মিউনিসিপ্যালিটি বাজার থেকে আওয়ামীলীগের সভাপতি হাজী সদরউদ্দিন ও সাধারন সম্পাদক আসগর আলীর নেতৃত্বে লাঠি মিছিল বের হয়।

মিছিল দুটিই মজমপুর গেটে একত্র হয়ে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

একই সময় বড় বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়।

এদিকে এন এস রোডে অবিস্থত বিএনপি কার্যলয়ের সামনে পুলিশ ঘিরে রেখেছে। সেখানে বিএনপির কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দিচ্ছে না। আবার পুলিশ বিএনপি অফিসে যেন কোন রকমরে হামলা না হয় সেদিকেও নজর রাখছে বলে জানা গেছে। শহরের মজমপুর গেটে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ সেখান থেকে নোতকর্মীদের সরে যাওয়ার অনুরোধ জানায়।

অধ্যক্ষ সোহরাবউদ্দিন জানান-সারা শহর আওয়ামলীগের নেতাকর্মীরা লাঠি ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে মহড়া দিচ্ছে অথচ পুলিশ তাদের কিছু বলছে না। তিনি জানান-বেলা ১১টায় মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করবে।

এদিকে পুলিশের একটি অসমর্থিত সুত্র জানিয়েছে বিএনপি কোথাও কোন সমাবেশ ও মিছিল করতে পারবে না।

আওয়ামী লীগের একটি সুত্র জানায়, তারা সারা দিন শহরের সর্বত্র নিজেদের দখলে নিয়ে কোতাও কোন রকমওে বিএনপি ও জামায়াতকে সমাবেশ ও মিছিল করতে দেবে না। বিকেলে আওয়ামলীগের একটি গ্রুপ পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এবং অপর গ্রুপ পৌর বাজার চত্বরে সমাবেশ করবে বলে জানা যায়। বর্তমানে শহর এবং শহরতলীর সর্বত্র আতংক বিরাজ করছে।

রোববার দুপুর থেকে কুষ্টিয়া থেকে ঢাকার সব বাস বন্ধ রয়েছে। আজ কুষ্টিয়া-খুলনা এবং কুষ্টিয়া ফরিদপুর রুটে সীমিত সংখ্যক বাস ছেড়ে গেছে। অভ্যন্তরিন রুটে বাস চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

এর মধ্যেই পুলিসের সকলবাধা উপেক্ষা করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের মিছিল
দেশব্যাপী কাল পতাকা মিছিলে পুলিশ এর দফাই দফাই কুষ্টিয়াই বাধার সম্মুখীন হয়ে জেলাছাত্রদলের আহবায়ক কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল হাকিম মাসুদ এর পরিচালনাই মিছিলে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সহ-সাংগঠনিক সম্পাদক, সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড শামিমুল হাসান অপু , জেলাছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুর রহমান সুমন,আবু সাঈদ জারারিয়া উতপল ,কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সুমন সাধারন সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি ।শহর ছাত্রদলের সভাপতি মাফুজুর রহমান মিঠুন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রিঙ্কু ,জেলা ছাত্রদল নেতা জিল্লুর রহমান জনি জেলা ,কলেজ এবং শহর ছাত্রদলের নেতৃবৃন্দ।

ইআর