শরীয়তপুরের বজ্রপাতে এক সৌদিপ্রবাসীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দেড় বছরের এক শিশু। জেলার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো তিনজন হলেন জাজিরার বড়কান্দি ইউনিয়নের উমরদ্দিন মাদবরকান্দি গ্ৰামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিরপুর গ্রামের রতন মুন্সীর ছেলে সৌদিপ্রবাসী নাদিম মুন্সী ও মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্ৰামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম।

আহত সুরা মনি বড়কান্দি ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, বুধবার সকালে রসুনের ক্ষেতে কাজ করছিলেন কৃষক সিফাত মোল্লা (২১)। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এইচএম