রাজধানীর নীলক্ষেত এলাকায় বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের পাঁচতলা থেকে পড়েএক রঙ মিস্ত্রি মারা গেছেন। নিহত রঙ মিস্ত্রির নাম রাজ্জাক পাটওয়ারী (৫০)বলে জানা যায়।
শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
রাজ্জাকের বাড়ি কুমিল্লা জেলার হাজীগঞ্জ থানায়। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করতেন।
নিহত রাজ্জাকের চাচা বাবুল মিয়াজানান, ১৪১ নম্বর বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের পাঁচ তলায় রঙের কাজ করছিল রাজ্জাক। সকাল নয়টায় দিকে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে সকাল ১০ টায় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
রাজ্জাকের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





