জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকার সিটি স্কয়ারের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিকাইল মুন্সি, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহনেওয়াজ খান প্রমুখ।

এসময় বক্তারা তারেক জিয়ার করা কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে তাকে দেশে ফেরত এনে বিচারের দাবি জানান।

জেআই