জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শিনবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচবিবি উপজেলার নান্দাশ গ্রামের সামছুল হকের ছেলে আহসান হাবিব জনি ও একই গ্রামের সানোয়ার হোসেন ছেলে বিপুল হোসেন।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, পাঁচবিবি থেকে গাছের গুড়িবোঝাই একটি ট্রাক্টর ডুগডুগির হাটের দিকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আহসান হাবিব জনি নিহত হন। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুলের মৃত্যু হয়।
আহতদেরপাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেআই