ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিলের দাবি ও প্রস্তাবিত শিক্ষা আইনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার সকাল সাড়ে আটটায় মহানগর দক্ষিণের শিবির সভাপতি সাদেক বিল্লাহর নেতৃত্বে যাত্রাবাড়ী গুলিস্তান মাথা থেকে মিছিলটি শুরু হয়ে মাছ বাজারের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তব্য শিবির সভাপতি বলেন, সরকার শিক্ষার সিলেবাস ও কারিকুলাম থেকে ইসলামের মূল্যবোধ ও চেতনাকে সরিয়ে দিয়ে গায়ের জোরে আইন করে নীতিহীন শিক্ষার দিকে জাতিকে ঠেলে দিতে চাচ্ছে । সরকারকে প্রস্তাবিত শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ থেকে সরে আসার আহবান জানান তিনি।
এছাড়াও মিছিলের অগ্রভাগে আরো ছিলেন,শিবির নেতা গিয়াস উদ্দিন,মজিবুর রহমান মঞ্জু, আহসান হাবীব।
এআই





