গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা পরিষদ। শনিবার বাদ জোহর গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, পরিষদের আহবায়ক মাওলানা আ. বাতেন নোমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন আহম্মেদ প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ হামলা বন্ধের আহবান জানান। আলোচনা শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





