শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মাওলানা মহিউদ্দিন বলেছেন, 'আন্দোলনের মাধ্যমেই কেয়াটেকার সরকারের দাবি আদায় করা হবে'।

এছাড়া কেয়ারটেকার সরকারের ফর্মূলা দেয়ার জন্য বাংলাদেশের মানুষ অধ্যাপক গোলাম আযমকে আজীবন স্বরণ করবে বলেও দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, অধ্যাপক গোলাম আজমের জানাযার বিশাল উপস্থিতি প্রমান করে তিনি যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী নন।

শিবির ঘোষিত কেয়ারটেকার দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীতে ঢাকা মহানগরী উত্তরের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন মহানগরী সভাপতি আনিসুর রহমান। পরিচালনা করেন মহানগরী সেক্রেটারী তারিক হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী অফিস জামিল মাহমুদ, রহুল আমীন খান, আশিকুর ররহমান, আব্দুল হালিম, জাকের হোসেন।

ইআর