হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জি কে গউছের উপর কারাভ্যন্তরে হামলার ঘটনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হবিগঞ্জ জেলা বিএনপি এই হরতাল আহবান করেছে।
প্রসঙ্গত- শনিবার সকাল ১১টার দিকে কারাগারের ভেতর পৌর মেয়র জিকে গউস ঈদের নামাজ পড়ছিলেন।
এ সময় সুজন হত্যা মামলার আসামি ইলিয়াস তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারত্মক জখম হন।
তাকে দ্রুত কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এমকে





