বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একটি মানহানির মামলায় কুমিল্লার আদালতে হাজিরের জন্য পত্রিকার মাধ্যমে সমন জারি করা হয়েছে। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত সমনটি একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশের জন্য বুধবার সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তালিকার ৬৫নং ক্রমিকে আসামির ঠিকানা- তারেক রহমান, পিতা মৃত জিয়াউর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাস্ট্রের ইস্ট লন্ডনে দ্য অট্রিয়াম অডিটরিয়ামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস বিকৃতি ও আওয়ামীলীগ নিয়ে মন্তব্য করেন। তার এ বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এতে ওই বছরের ২২ ডিসেম্বর জেলার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার ৪নং আমলি আদালতে মামলা করেন।

জারিফ