ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। নাশকতার আশঙ্কায় এদের গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন-হরিণাকুন্ডুতে ৮ জন, সদরে ৫ জন, কালীগঞ্জে ১ জন ও কোটচাঁদপুরে ২ জন।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ