আশরাফ আলী (৪০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০) সকাল ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আশরাফ লালপুরের বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করে মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জেএ





