রাজধানীর প্রেসক্লাব ও সচিবালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার  সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে একযোগে কমপক্ষে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশ এলাকায় পথচারীদেরকে উদ্বিগ্ন হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামীকাল জামায়াতের হরতাল। এই হরতাল উপলক্ষে এ ধরণের নাশকতা মূলক অপতৎপরতা ঘটানো হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও জানান ওসি।
[b]ঢাকা, জেইউ, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]