চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এই বিস্ফোরণ ঘটেছে।
তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আজ (০২ সেপ্টেম্বর) বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এমবি





