নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমি এলাকার বিচিত্রা গেস্ট হাইজ থেকে নুরুল আলম (৩০) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার শান্তিনগর এলাকার আবু সিদ্দিকের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গেস্ট হাউজের ম্যানেজার সুজনকে আটক করা হয়েছে।

সুজনের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ূন কবীর জানান, নুরুল সকালে নাস্তা করে একজনকে সঙ্গে নিয়ে গেস্ট হাউজে তার বুকিং নেওয়া দুই নম্বর রুমে যান।

দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে গেস্ট হাউজের কর্মীরা ভেতরে নুরুল আলমের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওএফ