মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে ‘৩ নভেম্বর’ জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা আওয়ামীলীগ অফিসের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা আওমী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হক মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসানসহ আরো অনেকে ।

আলাচনা সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের কথা তুল ধরেন।

সাইফুল্লাহ/এএস