বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি চলাকালে জাতীয়তাবাদী দল-বিএনপির পাথরঘাটা উপজেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির কার্যালয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছিল সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায় পাথরঘাটা কলেজ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে মিছিল নিয়ে এসে বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের শন্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ বিনা উষ্কানীতে হামলা চালিয়েছে। যা কোনোভাবে মেনে নেয়া যায় না।

পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক বলেন, হামলার খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃংখালা এড়াতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

জারিফ